NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ওয়ানডেতে ফেরা তাইজুলের প্রশংসায় হেরাথ


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৩ এএম

>
ওয়ানডেতে ফেরা তাইজুলের প্রশংসায় হেরাথ

দীর্ঘ ছয় মাস পর আবারও বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের দলে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন  ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দলে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। আর তাইজুলের ফেরায় বেশ খুশি বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। 

রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাইজুলের প্রসঙ্গে হেরাথ বলেন, ‘আমি সবসময় তাইজুলকে অগ্রাধিকার দেই। সে ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছে। আমি ওয়ানডেতে তাইজুলের মধ্যে অনেক প্রতিভা দেখতে পাই।’  

তাইজুলকে দলে নেওয়ার সিদ্ধান্ত কোচ, নির্বাচক এবং অধিনায়কের দাবি করে তিনি বলেন, ‘বিসিবি বা নির্বাচকদের মধ্যে থেকে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি অবশ্যই স্পিনারদের পারফরম্যান্স, বর্তমান অবস্থা সম্পর্কে জানাবো। সবকিছু আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে। সাকিব থাকলে আরও দুজন বাঁহাতি স্পিনারের প্রয়োজন নেই। মিরাজও আছে। নির্বাচকদের হয়তো তাইজুল বা নাসুমকে নিতে হবে। দুজনের পারফরম্যান্সও এক। তাই আমার মতে নির্বাচকরা সেরাকেই বেছে নিয়েছে।’ 

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২ ওয়ানডে ম্যাচ খেলে ২০ উইকেট নিয়েছেন তাইজুল।