NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

শাহিনকে তোপ দাগলেন আমিরের স্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৭ পিএম

>
শাহিনকে তোপ দাগলেন আমিরের স্ত্রী

দিন কয়েক আগেই মোহাম্মদ আমিরের আগ্রাসী উদ্‌যাপন নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাক কিংবদন্তি শহিদ আফ্রিদি। এরপর টুইটারে তার জবাব দিয়েছিলেন আমির। এবার সেই বিতর্কে যোগ দিলেন আমিরের সহধর্মিনী নার্জিস আমির। সেখানে আফ্রিদির মেয়ের জামাই শাহিন আফ্রিদির উদ্‌যাপন নিয়ে রীতিমতো তোপ দাগলেন আমিরের স্ত্রী।

মূলত আমিরের করা টুইটকেই রিটুইট করে স্বামীকে সমর্থন জানিয়েছেন নার্জিস। পাকিস্তানের এই পেসার টুইটারে একটি ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছিলেন, 'তুমি করলে আক্রমণ, আমি করলে ভদ্রতা।' ছবিটিতে দেখা যায় শাহিন এবং আমির উইকেট পাওয়ার পর উদ্‌যাপন করছেন। 

এর আগে আফ্রিদি টুইটারে লিখেছিলেন, 'একজন ক্রিকেটার যখন পারফর্ম করে তখন তাকে আমি বার্তা পাঠাই, এমনকি পারফর্ম না করতে পারলেও একই কাজ করি। এভাবেই আমি আমিরকে বার্তা পাঠিয়েছিলাম। আমি তাকে সম্মান দিয়েই কথা বলেছি, কিন্তু তাকে তিরস্কারও করেছি।'

'আমি আমিরকে বলেছি, তুমি কি চাও? তুমি অনেক সম্মান অর্জন করেছো, সেখান থেকে খারাপ সময়ও দেখেছো এবং ফিরেও এসেছো। একটি নতুন জীবন পেয়েছো। এরপর এমন কি করার চেষ্টা করেছো?'-তিনি আরও যোগ করেন।