NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভারত বিশ্বকাপের সেমিতে চোখ পাপনের


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:১৪ এএম

>
ভারত বিশ্বকাপের সেমিতে চোখ পাপনের

চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আর এবারের আসর বসতে যাচ্ছে ভারতে। যে কারণে বাংলাদেশ দলের জন্য একটু বাড়তি সুবিধাই থাকছে। কেননা এশিয়ার দেশ হওয়ায় ভারতের কন্ডিশন অনেকটাই পরিচিত টাইগার ক্রিকেটারদের জন্য। যে কারণে বাংলাদেশকে বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি বস। সেখানে বিশ্বকাপ প্রসঙ্গে পাপন বলেন, 'আসলে এক্সপেক্টেশন তো সবসময় অনেক বেশি থাকে, কিন্তু লাভ তো হয় না। এখন পর্যন্ত যে ধরণের আশা আমাদের ছিল তেমন কিছু তো বিশ্বকাপে দেখিনি। অবশ্য টি-টোয়েন্টিতে আমরা অনেক দুর্বল। যেহেতু ওয়ানডেতে অন্যান্য দুটো ফরম্যাট থেকে ভালো খেলে আসছি বা ভালো পরফর্ম করে আসছি। যে কারণে আমাদের চাওয়া পাওয়া একটু বেশিই থাকে।'

পাপনের আত্মবিশ্বাস বেশি থাকার কারণ ভারতের মাটিতে খেলা হওয়ায়। তিনি বলেন, 'বড় কথা হচ্ছে এই সাবকন্টিনেন্টে খেলা। এটাও একটা প্লাস পয়েন্ট। আমি মনে করি এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। যেহেতু বিশ্বকাপ আমাদের সাব কন্টিনেন্ট অর্থাৎ ভারতে। কাজেই আমাদের দেশের সঙ্গে খুব একটা আহামরি পার্থক্য হবে বলে আমার মনে হয় না। কিছু কিছু তো পার্থক্য থাকতেই পারে, যেহেতু একেকটা উইকেট বা স্টেডিয়াম একেক রকম।'

বিশ্বকাপে বাংলাদেশ দল কোথায় যাবে এ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে পাপন বলেন, 'তারপরও ওভারঅল যদি বলেন আমার মনে হয় সাব কন্টিনেন্টে যেহেতু আমাদের দেশের মতোই উইকেট হবে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। সেহেতু ভালো করার সুযোগ আমাদের অনেক বেশি।' সেক্ষেত্রে বিশ্বকাপে আশা কেমন থাকছে এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, 'এটা আসলে বলা খুব মুশকিল। তবে আমার ধারণা আমাদের সেমি-ফাইনালে যাওয়া উচিত। আমাদের টার্গেট করা উচিত যে আমরা সেমিফাইনালে খেলব। তারপর পরবর্তী স্টেপ।'