NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

আমেরিকার সবচেয়ে দামি খেলোয়াড় হচ্ছেন মেসি!


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ১০:৩৯ পিএম

>
আমেরিকার সবচেয়ে দামি খেলোয়াড় হচ্ছেন মেসি!

চলতি বছর জুনে মেসির সঙ্গে পিএসজির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এদিকে, সম্ভাব্য গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামির নাম শোনা যাচ্ছে জোরেশোরে। ডেভিড বেকহামের মালিকানাধীন মিয়ামি মেসিকে তাঁর আর্থিক চাহিদার পুরোটাই মেটাতে পারবে বলে আশ্বাস দিয়েছে বলেও খবর বেরিয়েছিল। 

এদিকে, মেসি ইন্টার মিয়ামিতে গেলে সেটা হবে ‘আমেরিকার খেলার জগতে’র সবচেয়ে বড় চুক্তি। ক্লাবটির ম্যানেজার ফিল নেভিল এমনটাই বলছেন। আর্জেন্টাইন তারকার সকার লিগে খেলার সম্ভাবনার নিয়ে মিয়ামির বস বলেন,‘আমি মনে করি বিষয়টা ইন্টার মিয়ামির চেয়ে বড়। মেজর সকার লিগের জন্য এটা অনেক বড় এবং সেটা এখানেই হচ্ছে। আমি মনে করছি এটা আমেরিকার খেলার জগতেরই সবচেয়ে বড় চুক্তি হতে চলেছে।’ 

নেভিল মনে করছেন, ‘নিরাপত্তা হয়তো আরও কঠোর হবে। খেলোয়াড়রা স্টেডিয়ামে আজকে যেভাবে হাঁটছে, তখন সেটা হয়তো ভিন্ন হবে। আমাদের ভ্রমণ এবং যে হোটেলগুলোতে আমরা অবস্থান করছি, তা হয়তো ভিন্নরকম হবে। সত্যিই আমরা যেভাবে উচ্চাকাঙ্ক্ষী, যে কোনোভাবে সেটা হোক। বিষয়টি চমৎকার, কিন্তু এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে।’

এদিকে, সাবেক ক্লাব বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এছাড়া বার্ষিক ৩০০ মিলিয়ন বেতনের চুক্তিতে সৌদি ক্লাব আল হিলালেও যেতে পারেন বলে গুঞ্জন রয়েছে।