NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

সরকারি সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:২২ পিএম

সরকারি সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা: সরকারি সফরে আগামী ২৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা মো. নবীরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত জেলার মিঠামইন, করিমগঞ্জ ও সদর উপজেলা সফর করবেন তিনি। সোমবার দুপুর ২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে মোটরকেডযোগে রওনা দেবেন রাষ্ট্রপতি। সেখানে উপস্থিত হয়ে আড়াইটার দিকে বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলার উদ্দেশ্যে রওনা করবেন। সোয়া ৩টায় মিঠামইন হেলিপ্যাডে উপস্থিত ও গার্ড অব অনার শেষে মিঠামইনের কামালপুর নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিন সেখানে রাত যাপন করবেন।

৩ মার্চ বিকেল সোয়া ৪টায় সার্কিট হাউসে উপস্থিত থেকে গার্ড অব অনার শেষে হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করবেন। সাড়ে ৪টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন। বিকেল সোয়া ৫টায় বঙ্গভবনে উপস্থিত থাকার কথা আছে রাষ্ট্রপতির।