NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বিএনপি একটি অবৈধ দল : শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৩, ১০:৪১ পিএম

বিএনপি একটি অবৈধ দল : শিক্ষামন্ত্রী

ঢাকা: বিএনপি একটি অবৈধ দল। তাদের জন্মই হয়েছে অবৈধভাবে। তারা সন্ত্রাস, জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে, দেশকে পিছিয়ে দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রবিবার দুপুর ১২টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার মো. আব্দুস সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে সব সময় চেষ্টা করে পরিস্থিতি ঘোলাটে করে, কিভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়। যারা দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং যারা ক্ষমা চেয়েছেন তাদের দল থেকে ক্ষমা ঘোষণা করা হয়েছে। আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে কি না, তা মনোনয়ন বোর্ড ঠিক করবে।’

এরপর আরো পাঁচটি বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তখন তার সঙ্গে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র প্রমুখ।