NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৪, ০৫:১৭ এএম

ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৬ ফেব্রুয়ারি রবিবার এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের মিনিষ্টার (প্রেস) শাবান মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ' ছাত্র-ছাত্রী অংশ নেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ড. বি আর আম্বেদকর হলের প্রভোষ্ট অধ্যাপক ড. হাসনাত আলী খান, অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফ, অধ্যাপক ড.সৈয়দ আলী নেওয়াজ জায়েদী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দ আদনান জায়েদী ও আলী হোসেন আরমান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাই কমিশনের মিনিষ্টার (প্রেস) শাবান মাহমুদ বলেন, পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যাদের মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়েছে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বে বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি আমাদের ইতিহাসের এক স্মরণীয় দিন। 

 

তিনি বলেন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাঙালি জাতি বাংলা ভাষার এ গৌরব অর্জন করে।

পরে বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা দিবসটি উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।