NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

যুক্তরাজ্যে বিনা টাকায় দেখা যাবে বাংলাদেশের খেলা


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০১:৫২ পিএম

>
যুক্তরাজ্যে বিনা টাকায় দেখা যাবে বাংলাদেশের খেলা

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সবগুলো ম্যাচ বিনা টাকায় দেখা যাবে যুক্তরাজ্যে। এই সিরিজের সম্প্রচার স্বত্ত্ব পেতে স্কাই স্পোর্টস যে পরিমাণ টাকা খরচ করেছে, টিভি চ্যানেলটিকে তা পরিশোধ করে দেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্কাই স্পোর্টসের পাশাপাশি ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সিরিজই সরাসরি দেখা যাবে ইসিবির ওয়েব সাইটেও। শুধুই টিভি এবং অনলাইনই নয়, যুক্তরাজ্যে রেডিওতেও শোনা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সরাসরি ধারাভাষ্য। রেডিও প্রতিষ্ঠান হিসেবে চুক্তি করেছে টকস্পোর্ট। 

অথচ কয়েক দিন আগেও যুক্তরাজ্যে এই সিরিজ দেখা নিয়ে শঙ্কা ছিল। বেশ কয়েকজন ইংলিশ তারকা ক্রিকেটার এই সফরে খেলতে না আসায় সম্প্রচার স্বত্ব নিয়ে অনাহী দেখা গিয়েছিল চ্যানেলগুলোর মধ্যে। কয়েক দিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছিল, দ্বিপাক্ষিক সিরিজে লাভ কম হওয়ায় বাংলাদেশ সফর নিয়ে আগ্রহ কম চ্যানেলগুলোর।  যদিও শেষ মুহূর্তে কেটে গেছে সেই শঙ্কা।

আগামী ১ মার্চ শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৩ ও ৬ মার্চ। প্রথম দুই ওয়ানডে ঢাকায় হলেও তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে। ৯ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। মিরপুরে শেষ দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ।