NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

জ্যাকসন হাইটসে ২৬ জুন জেবিবিএ পথমেলা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫০ এএম

জ্যাকসন হাইটসে ২৬ জুন জেবিবিএ পথমেলা

নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ)-এর পথমেলা আগামী ২৬ জুন রোববার। এদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ৩৭ অ্যাভিনিউ ও রুজভেল্ট আ্যাভিনিউর মধ্যকার ৭৬ স্ট্রিটে বসবে এই মেলা।
জেবিবিএ এনওয়াই’র সভাপতি গিয়াস আহমেদ ঠিকানাকে জানান, প্রথমে এই মেলার স্থান ছিল ৭৩ স্ট্রিটে। কিন্তু মেলা আয়োজনের ব্যাপকতার কারণে স্থান পরিবর্তন করে পাশের ৭৬ স্ট্রিটে হবে। এ ব্যাপারে প্রস্তুতি চলছে। তিনি জানান, কোরবানির ঈদের আগে হরেক রকমের পণ্যের সমাহার ঘটবে মেলার বিভিন্ন স্টলে। পথমেলায় মূলধারার নেতৃবৃন্দসহ বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তপন চৌধুরী, রিজিয়া পারভীন, ও প্রমিথিউস বান্ডের বিপ্লবসহ নিউইয়র্কের জনপ্রিয় শিল্পীদের সমাবেশ ঘটবে। এছাড়া র‌্যাফেল ড্র’তে পুরস্কার হিসাবে থাকবে গাড়ী, এয়ার টিকেট, নগদ ডলার, স্বর্ণের গহনাসহ মূল্যবান দ্রব্য-সামগ্রী। পথমেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে শোটাইম মিউজিক অ্যান্ড প্লে (এসএমপি)।