NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

লেহেঙ্গা পরে নাচলেন অক্ষয়, রণবীর সিং-এর সঙ্গে তুলনা


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৮:১৮ পিএম

>
লেহেঙ্গা পরে নাচলেন অক্ষয়, রণবীর সিং-এর সঙ্গে তুলনা

একঝাঁক সুন্দরীদের নিয়ে মার্কিন মুলুকে সফর করছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ‘দ্য এন্টারটেইনমেন্ট’ ট্যুরে অক্ষয়ের সফরসঙ্গী হয়েছেন দিশা পাটানি, নোরা ফাতেহি, মৌনি রায়, সোনাম বাজওয়া। শুক্রবার জর্জিয়া স্টেটের রাজধানী আটলান্টায় পারফর্ম করলেন তারা। গোটা অনুষ্ঠানের হাইলাইট ছিল লাল লেহেঙ্গায় নোরার সঙ্গে অক্ষয়ের নাচ!

এদিন মঞ্চে বুক খোলা শিমারি ব্লেজার আর কালো প্যান্টের ওপর লাল লেহেঙ্গা পরে কোমর দোলালেন অক্ষয়। যা দেখে চোখ কপালে উঠল নেটিজেনদের। ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে নাচতে দেখা গেল দুজনকে। দিন কয়েক আগে মুক্তি পাওয়া ‘সেলফি’ ছবির গান এটি, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি। যদিও গান কিন্তু সুপারহিট। এদিন সুপার হট নোরা ফাতেহির দেখা মিলল লালরঙা শর্ট স্কার্ট আর ডিপনেকের ব্লাউজে।

অক্ষয়ের এই ‘মেয়েলি’ অবতার দেখে নানা মুনির নানা মত। কেউ লেখেন, ‘এটাই দেখা বাকি ছিল।’ অপর একজন লেখেন, রণবীর সিং এফেক্ট।’ এক নেটিজেন লেখেন, ‘ছবি থেকে পয়সা না এলে, এইসব কাণ্ডই করতে হয়।’ তবে অনেকে আবার ভিন্ন পথে হেঁটে বাহবা দিয়েছেন অক্ষয়ের সাহসিকতার।দিন কয়েক আগেই এই ট্যুর নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। নিউ জার্সিতে অক্ষয়দের শো বাতিল হলে খবর রটে যায়, টিকিট বিক্রি না হওয়ার জেরে ক্যানসেল হয়েছে শো। যদিও পরে জানা যায়, স্থানীয় প্রোমোটার নির্দিষ্ট সময়ে টাকা মেটাতে ব্যর্থ হয়েছেন বলেই শো বাতিল হয়।