NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বিপদে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় পুলিশ : আইজিপি


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৫ এএম

>
বিপদে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় পুলিশ : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, যেকোনো দুর্যোগে বাংলাদেশ পুলিশ সবসময় সবার আগে মানুষের কাছে ছুটে যায়। বাংলাদেশ পুলিশের সদস্যরা সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। এ কারণে সবার আগে পুলিশ বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ায়।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকা কোম্পানিগঞ্জ উপজেলা পরিদর্শন ও বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে কোম্পানিগঞ্জ পুলিশ ফাঁড়িতে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, এই বন্যায় সিলেট সুনামগঞ্জের অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের পুলিশের অনেক ফাঁড়ি, ব্যারাক, থানা বন্যায় তলিয়ে গেছে। তা সত্ত্বেও পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারা মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছেন।মানুষকে উদ্ধারের পাশাপাশি তাদের মধ্যে খাদ্যসহায়তা ও ত্রাণ তুলে দিচ্ছেন। অনেক পুলিশ ফাঁড়ি ও থানায় বন্যার্তদের থাকার জায়গা করে দিয়েছেন।

dhakapost

বন্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে আইজিপি বলেন, বন্যা পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ, পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রমুখ।