NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

গিনে‌‌স বুকে উঠল এক মুরগি, কিন্তু কেন?‌


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০২:৫১ এএম

>
গিনে‌‌স বুকে উঠল এক মুরগি, কিন্তু কেন?‌

যুক্তরাষ্ট্রের মিশিগানে পিনাট নামের একটি মুরগি জায়গা করে নিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। বয়সের জন্যই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে এ মুরগি। পিনাটের বয়স ২০ বছর ৩০৫ দিন।

২০০২ সালের বসন্তে জন্ম পিনাটের। তবে মা, ভাই–বোনদের সঙ্গে বেড়ে উঠতে পারেনি সে। একা একাই বড় হয়েছে। পিনাটের জন্মের আগেই তার ডিম ফেলে রেখে অন্য বাচ্চাদের নিয়ে তার মা চলে যায়। 

পিনাটের মালিক মার্সি ডারউইন পিনাটের মায়ের ফেলে যাওয়া ডিমটিকে নষ্ট ভেবে পানিতে ফেলতে যাচ্ছিলেন। তখন খেয়াল করেন যে একটি মুরগি ডিম ফুটে বের হচ্ছে। সেই থেকেই মার্সির সঙ্গে আছে পিনাট।

মার্সি জানিয়েছেন, পিনাটের খাবারের তালিকায় থাকে তাজা সবজি, ফল, দই, ভিটামিন-ডি ট্যাবলেট, পরিষ্কার পানি।