NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

দেবের পর এবার গুরুতর অসুস্থ রুক্মিণী!


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৪১ এএম

>
দেবের পর এবার গুরুতর অসুস্থ রুক্মিণী!

দৃশ্যধারণ চলছে ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ ছবির। চিত্রনাট্য অনুযায়ী, মাথা ঘুরে পড়ে যাবেন ‘বিনোদিনী’ রুক্মিণী মৈত্র। সেভাবে একাধিকবার শটও দিয়েছেন। কিন্তু ঝামেলায় পড়লেন বাড়িতে ফিরেই। জ্বরে বেহুঁশ রুক্মিণী। হঠাৎ এমন খবরে চিন্তিত পরিচালক রামকমল মুখার্জি।

তিনি জানিয়েছেন, রুক্মিণীর জ্বরের মাত্রা ১০৪ ডিগ্রি। মাথা তুলে বসতেই পারছেন না! একে চরিত্রের খাতিরে প্রচুর পরিশ্রম করছেন। তার ধকল তো আছেই। তার ওপর হঠাৎ প্রচণ্ড জ্বরে কাবু নায়িকা। তার থেকেও বড় ব্যাপার, একা রুক্মিণী নন, টিমের কমবেশি প্রায় সবাই এই জ্বরে আক্রান্ত!

রামকমল বলেন, ‘গত রাত থেকেই রুক্মিণীর মতোই জ্বর এসেছে ওম সাহানির। একই ভাবে অসুস্থ নির্মাণ টিম, শিল্প নির্দেশক বিভাগ, সাজসজ্জা এবং পোশাক বিভাগের কর্মীরাও। প্রত্যেকের প্রচণ্ড জ্বর। ফলে শুট বন্ধ। আপাতত এক সপ্তাহ শুট হবে না।’

এভাবে একসঙ্গে সবাই অসুস্থ। তাহলে কি সেটে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ? রামকমল জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, শহরে ভাইরাল জ্বরের প্রকোপ। তাতেই সবাই আক্রান্ত। দলের সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আবার শুটে ফিরুন। এটাই মন থেকে চাইছেন পরিচালক।

কিছুদিন আগেই শুটিং সেটে গুরুতর আহত হয়েছিলেন দেব। ‘বাঘা যতীন’ ছবির শুট চলছিল ওড়িশায়। সেখানেই অ্যাকশন দৃশ্য অভিনয়ের সময় চোখে বোমার টুকরো ঢুকে যায়। সেই নিয়েই শুট করে যান তিনি। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসকের শুশ্রূষায় সুস্থ হন অভিনেতা।