NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ঢাকায় হারে শুরু মেসির দেশের


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:১৩ এএম

>
ঢাকায় হারে শুরু মেসির দেশের

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে ইরাকের কাছে পাত্তাই পায়নি ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। ৫৬-২৮ পয়েন্টের ব্যবধানের হার দিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শুরু করেছে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধেই ৩৪-১৩ পয়েন্টে পিছিয়ে থেকে ম্যাট ছাড়ে রিকোর্ডোর দল। দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারেনি প্রথমবার বঙ্গবন্ধু কাপ কাবাডিতে খেলতে আসা মেসির দেশের কাবাডি দল। দারুণ খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ইরাকের হাসান ফাইজ।

টুর্নামেন্ট শুরুর আগেই আর্জেন্টিনার কোচ রিকোর্ডো জানিয়েছিলেন, এই আসরে বড় কোনো প্রত্যাশা নেই। এক/দুইটা ম্যাচ জিততে পারলেই খুশি তারা। আগামীকাল বিকেলে বাংলাদেশের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

দিনের আরেক ম্যাচে কেনিয়াকে হারিয়ে চাইনিজ তাইপে চমক দেখিয়েছে। বঙ্গবন্ধু কাপ ২০২৩ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে গেল দুই আসরের রানার্সআপ কেনিয়াকে হারিয়ে চমক দেখালো চাইনিজ তাইপে।

আজ সোমবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে চাইনিজ তাইপে দুটি লোনাসহ ৪৫-৪০ পয়েন্টে কেনিয়াকে পরাজিত করে। কেনিয়া অবশ্য ১টি লোনা লাভ করে। প্রথমার্ধে বিজয়ী দল ২৩-১৬ পয়েন্টে এগিয়ে ছিল।