NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘কাঁচা বাদাম’ কন্যা অঞ্জলির ভিডিওতে কটাক্ষের বন্যা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৮ এএম

>
‘কাঁচা বাদাম’ কন্যা অঞ্জলির ভিডিওতে কটাক্ষের বন্যা

‘কাঁচা বাদাম’ রিলে নেচে একসময় ভাইরাল হয়েছিলেন অঞ্জলি অরোরা। এরপর থেকে নিয়মিত ইনস্টাগ্রাম রিলে ধরা দেন এই সুন্দরী। এবারও ধরা দিলেন, তবে প্রশংসার বদলে এবার তাকে শুনতে হলো সমালোচনা। সামাজিকমাধ্যমে রীতিমতো ধেয়ে আসলো কটাক্ষের বন্যা।

তার এই সাজসজ্জা ও রিল বানানো নাকি অনুরাগীদের দাবি মেনেই। এমনটাই লিখেছেন রিলের ক্যাপশনে। অনুরাগীদের সেই ‘অন ডিমান্ড’ পূরণ করতে পারেননি অঞ্জলি। অন্তত তেমনটাই দেখা গেছে অধিকাংশের কমেন্টে।

এদিন সাদা টপ ও কালো মিনি স্কার্টে সেজেছিলেন অঞ্জলি। পায়ে চামড়ার বুট। ক্যামেরার কেরামতিতে ধরা পড়েছে তার সুঠাম চেহারা। নেটাগরিকদের কারো মন্তব্য, ‘সবই ঠিক আছে, কিন্তু ক্যামেরার সামনে আসার আগে জামা-কাপড় পরতে হবে তো! না পরেই চলে এলেন?’ কেউ লিখেছেন, ‘ইশ্! কী খারাপ!’

তবে এদিন যে শুধু নিন্দাই শুনতে হয়েছে অঞ্জলিকে তা নয়, প্রশংসাও কুড়িয়েছেন কারো কারো। তবে সে সংখ্যা একদমই সামান্য।

এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পোশাক নিয়ে মন্দবাক্য শুনতে হয়েছে অঞ্জলি অরোরাকে। কিছু দিন আগে এক ভিডিওতে তার নিম্নাঙ্গের অন্তর্বাস প্রকাশ্যে আসায় সমালোচনায় পড়তে হয়েছিল সাবেক এই ‘লক আপ’ তারকাকে। গেল বছর এমএমএস কাণ্ডে নাম জড়িয়েছিল অঞ্জলির। যদিও তার দাবি, ভাইরাল হওয়া তরুণী তিনি ছিলেন না।