NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সকালের আনন্দ বিকেলে ম্লান


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪৭ এএম

>
সকালের আনন্দ বিকেলে ম্লান

চাইনিজ তাইপেতে চলমান এশিয়া কাপ আরচ্যারিতে আজ সকালটা বাংলাদেশের জন্য দারুণ ছিল। দিয়া সিদ্দিকী ও আব্দুল হাকিম রুবেল জুটি রিকার্ভ মিশ্র বিভাগের ফাইনালে উঠেছে। বিকেলে দুই জনই ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। সকালে একটি ফাইনাল নিশ্চিত হলেও বিকেলে চার ইভেন্টের একটির ফাইনালেও উঠতে পারেনি বাংলাদেশ। 

রিকার্ভ নারী এককে অলিম্পিয়ান আরচ্যার দিয়া সিদ্দিকী কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বয়লে মেডলাইনের সঙ্গে টাইব্রেকারে জেতেন। সেমিফাইনালে স্বাগতিক চাইনিজ তাইপের আরচ্যার লিনের সঙ্গে ৬-০ সরাসরি সেটে হেরে ব্রোঞ্জ লড়াইয়ে নাম লেখান। 

রিকার্ভ পুরুষ এককেও বাংলাদেশ ব্রোঞ্জের জন্য লড়বে। আব্দুল হাকিম রুবেল সেমিফাইনালে ভারতের রাহুলের সঙ্গে ৬-৪ সেট পয়েন্টে হারেন। প্রথম দুই সেট ড্র হয়। পরের দুই সেট একটি করে জেতেন দুই জন। পঞ্চম ও শেষ সেট ফাইনাল নির্ধারণী হয়। ফাইনাল সেটে ভারতের রাহুল ২৮ আর বাংলাদেশের রুবেল ২৭ স্কোর করে বিদায় নেন। 

রিকার্ভ এককে বাংলাদেশ ব্রোঞ্জের লড়াইয়ে থাকলেও কম্পাউন্ডে বিদায় হয়েছে কয়েক ধাপ আগেই। কম্পাউন্ড পুরুষ বিভাগে আশিকুজ্জামান প্রি কোয়ার্টার থেকে বিদায় নেন। আশিক প্রি কোয়ার্টারে বিদায় নিলেও শ্যামলী রায় কোয়ার্টার পর্যন্ত পৌছেছেন। ভারতের প্রগতীর সঙ্গে ১৪৫-১৩৮ পয়েন্টে হারেন। 

আগামীকাল রিকার্ভ ও কম্পাউন্ড উভয় বিভাগে দলগত খেলা রয়েছে। পরশু দিন সকল ইভেন্টের পদক নিষ্পত্তি।