NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

মস্কো পৌঁছেছেন শি, বৈঠকের আলোচ্যসূচির শীর্ষে ইউক্রেন যুদ্ধ


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৩২ এএম

>
মস্কো পৌঁছেছেন শি, বৈঠকের আলোচ্যসূচির শীর্ষে ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনে যুদ্ধ অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার বিকেলে তাকে বহনকারী উড়োজাহাজটি মস্কোর নুকোভা বিমানবন্দরে অবতরণ করেছে।

রাশিয়ার সরকারি টেলিভিশনের বরাত দিয়ে রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আজ সোমবার বিশ্রাম নেবেন শি। মঙ্গলবার পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে তার।

অবশ্য পুতিনের সঙ্গে তার সাক্ষাৎ হবে সোমবারই, নৈশভোজের টেবিলে। তবে সেই সাক্ষাতে সৌজন্য বিনিময় ও সাধারণ কথাবার্তা ব্যতীত গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হবে না।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেসসচিব ও মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে ইউক্রেন যুদ্ধ অবসানের ইস্যুটিই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

ক্রেমলিন কার্যালয়ে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, ‘ঘুরেফিরে যেভাবেই হোক ইউক্রেন প্রসঙ্গে তাদের (বেইজিংয়ের)  উত্থাপিত বিষয়গুলো আলোচনায় চলেই আসবে; আর রাশিয়ার পক্ষ থেকে নিজেদের অবস্থান বিস্তারিত তুলে ধরবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।’

সম্প্রতি টানা তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। তারপর এটাই রাশিয়ায় প্রথম সফর তার। 

গত মাসে ইউক্রেনে যুদ্ধ অবসানে লিখিতভাবে ১২টি পয়েন্ট সম্বলিত প্রস্তাবনা তুলে ধরেছিল বেইজিং। সোমবারের সংবাদ সম্মেলনে পেসকভ জানিয়েছেন, মঙ্গলবারের বৈঠকে সেই প্রস্তাবনা বিশদভাবে ব্যাখ্যা করবেন জিনপিং। অন্যদিকে, এই ইস্যুতে রাশিয়ার অবস্থান স্পষ্ট করবেন পুতিন।