NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

বন কর্মকর্তার সঙ্গে সখ্য, সরকারি গাছ কেটে নিচ্ছেন যুবক


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ১২:০৫ এএম

>
বন কর্মকর্তার সঙ্গে সখ্য, সরকারি গাছ কেটে নিচ্ছেন যুবক

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট-বাগধা সড়কের সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে অভিযুক্ত ওই ব্যক্তি বন কর্মকর্তার অনুমতি নিয়ে গাছ কেটেছেন বলে দাবি করেছেন। গাছ কাটার খবর পেয়ে সেই গাছগুলো জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন। 

তিনি বলেন, নিয়মবহির্ভূতভাবে কেউ সরকারি রাস্তার পাশের গাছ কাটতে পারেন না। আর রাস্তার পাশে গাছ কাটার নির্দেশ কেউ দিতে পারে না। আমি বন কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। ইতোমধ্যে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে।
 
জানা গেছে, শনিবার (২৫ জুন) সকালে উপজেলার পয়সারহাট-বাগধা সড়কের উত্তর চাঁদত্রিশিরা এলাকার রাস্তার পাশের ৩টি বিভিন্ন প্রজাতির সরকারি গাছ হেলাল উদ্দিন সিকদারের ছেলে আব্বাস আলী সিকদার কেটে নেন। এর আগেও তিনি এভাবে ১১টি বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কেটে নিয়েছেন। স্থানীয়ভাবে জানা গেছে, উপজেলা বন কর্মকর্তার সঙ্গে সখ্যতা থাকায় আগে থেকেই এই কাজ করছেন আব্বাস সিকদার।

বন কর্মকর্তা স্বপন কুমার অধিকারী দাবী করেন তার সঙ্গে অভিযুক্ত আব্বাস সিকদারের কোন পরিচয়ই নেই। গাছ কেটে নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে ইউএনও স্যার আমাকে নির্দেশ দেন গাছগুলো আটক করার। আমি গাছগুলো জব্দ করেছি। এখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।