NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অস্কারে যেতে ৮০ কোটি টাকা খরচ, ক্ষুব্ধ ‘আরআরআর’ প্রযোজক


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৫৯ এএম

>
অস্কারে যেতে ৮০ কোটি টাকা খরচ, ক্ষুব্ধ ‘আরআরআর’ প্রযোজক

একের পর এক পুরস্কার জয় করছে তেলেগু ছবি ‘আরআরআর’। মাতিয়েছে অস্কারও। তবে তার আগে নতুন করে বিতর্কের মুখে পড়ে এস রাজামৌলির এই ছবিটি। 

এক অনুষ্ঠানে তেলেগু পরিচালক তামারেড্ডি ভরদ্বাজ দাবি করেন, “রাজামৌলির ‘আরআরআর’ ছবির বাজেট ছিল ৬০০ কোটি টাকা। তার ওপর অস্কারের প্রচারের জন্য ওরা আরও ৮০ কোটি টাকা খরচ করেছেন। ওই টাকায় তো আমরা ৮-১০টা ছবি বানিয়ে ফেলব!”

শোনা যায়, অস্কারের মঞ্চে জায়গা পেতে কোটি টাকা খরচ করেছেন ‘আরআরআর’ টিম। অস্কারের মূল অনুষ্ঠানে দর্শকাসনে বসতে ২০ লাখ টাকা করে খরচ করতে হয়েছে ছবির পরিচালক থেকে কলাকুশলীদের। 

অস্কারের জন্য প্রচারে এমন টাকা খরচে বেশ ক্ষুব্ধ হয়েছেন ‘আরআরআর’ প্রযোজক ডিভিভি দানাইয়া। তিনি বলেন, কেউ একটি পুরস্কার অনুষ্ঠানের জন্য ৮০ কোটি টাকা ব্যয় করে না। তাহলে তো কোনও লভ্যাংশ-ই থাকবে না।

প্রসঙ্গত, অস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএস রাজামৌলি, রাম চরণ, স্ত্রী উপাসনা কোনিদেলা, জুনিয়র এনটিআর, এমএম কিরাবানি, চন্দ্রবোস, নাটু নাটু গায়ক কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ, এবং অন্যান্যরা। যদিও টাকা দিয়ে টিকিট কেটে অস্কার অনুষ্ঠানে যাওয়া নিয়ে মুখ খোলেননি রাজামৌলি ও তাঁর ছবির দুই নায়ক।