NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফের বাবা হলেন আতিফ আসলাম, মেয়ের কী নাম রাখলেন


খবর   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৩, ০৬:২৮ পিএম

>
ফের বাবা হলেন আতিফ আসলাম, মেয়ের কী নাম রাখলেন

ফের বাবা হলেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। আতিফ ও তার স্ত্রী সারার সংসারে এলো এক ফুটফুটে কন্যাসন্তান। নবজাতকের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।

তবে সেই ছবিতে মেয়ের মুখ আড়াল করেছেন আতিফ। শিল্পীর দুই ছেলে আব্দুল আহাদ ও আরিয়ান আসলাম।

পোস্টে আতিফ লেখেন, অবশেষে অপেক্ষার অবসান। আমার হৃদয়ের নতুন রানি উপস্থিত। মেয়ে ও সারা, দু’জনেই সুস্থ আছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন।

আতিফ মেয়ের নাম রেখেছেন হালিমা। তার পোস্টে শুভেচ্ছা জানান ভক্ত-অনুরাগীরা।

২০১৩ সালে সারাকে বিয়ে করেন আতিফ। লাহোরে নিকট আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন তারা। পরের বছর আতিফের জ্যেষ্ঠ পুত্র আব্দুল আহাদের জন্ম। ২০১৯ সালে সারার কোল আলো করে আসে আতিফের ছোট ছেলে আরিয়ান।