NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

আইপিএলের প্রথম অংশে খেলতে পারবেন না সাকিব-লিটনরা


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৫ এএম

>
আইপিএলের প্রথম অংশে খেলতে পারবেন না সাকিব-লিটনরা

চলতি মাসের শেষের দিকেই মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ান লিগের (আইপিএল) এবারের আসর। আর এই আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান এবং লিটন দাস। এছাড়া দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। কিছুদিন আগেই জানা গিয়েছিল লিটন ও সাকিব বিসিবির কাছে ছাড়পত্র চেয়েছেন আইপিএল খেলতে। তবে জাতীয় দলের খেলা থাকায় শুরুতেই ছাড়পত্র পাচ্ছেন না তারা।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে পাপন জানান, 'আইপিএলে যখন নাকি নিলামে ডাকা হয় তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখন খেলতে পারবে। আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। ওটা জেনেই তাদেরকে আইপিএলের নিলামে নিয়েছে, সিম্পল। এরপর আর কোনো কিছু পরিবর্তন হলে আমরাই আপনাদেরকে বলব। আপাতত আর তো কোনো পরিবর্তন আসে নাই। কাজেই যেটা ছিল সেটাই আছে।'

তার মানে বাংলাদেশের খেলা হলে এই তিন ক্রিকেটার দলে থাকবেন এমন প্রশ্নে পাপন বলেন, 'না থাকার তো আমি কোনো অপশনই দেখি না। আমার কথা হচ্ছে এটা যদি এমন হতো তাদেরকে বলেছি আমরা ভেবে চিন্তে দেখতেও পারি। এই ধরণের কোনো অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে তাহলে একটা সন্দেহ থাকত, আমরা তো ক্লিয়ারকাট বলেই দিয়েছি। কাজেই আমরা এখন পর্যন্ত সেই সিদ্ধান্তেই আছি, সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না সত্যি কথা বলতে।'