NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

গোল করাতেও আনন্দ সাবিনার


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৪, ০১:০৮ পিএম

>
গোল করাতেও আনন্দ সাবিনার

বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন এক গোল, করিয়েছিলেন দুই গোল। জাতীয় নারী ফুটবল দলে সাবিনার গোলই সর্বোচ্চ। নারী ফুটবলে সর্বোচ্চ গোলাদাতার গোল করিয়েও দারুণ আনন্দিত হন।
 
আগামীকাল ম্যাচের আগে নানা বিষয়ে আজ বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক সাবিনা খাতুন। আগের ম্যাচে আখি খাতুন জোড়া গোল আর সাবিনা করেছিলেন একটি। কালকের ম্যাচে আখিকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘আসলে আমি গোল করতে পছন্দ করি আবার গোল করিয়েও আনন্দ পাই’। নিজে গোল করে না গোল করিয়ে কোনটায় বেশি আনন্দ ? এর উত্তরে সাবিনা বলেন, ‘আসলে এটা সময় ও পরিস্থিতির উপর নির্ভর করে। কখনো গোল করে অনেক আনন্দ আবার কখনো গোল করিয়েও।’

আগের ম্যাচে ৬ গোলে জিতলেও কালকের ম্যাচটি একটু প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আঁচ করছেন অধিনায়ক, ‘মালয়েশিয়া ছয় গোলে হেরেছে নিশ্চয়ই তারা অনেক পরিকল্পনা ও কৌশল নিয়ে হাজির হবে।’ সাবিনাদের কোচ ছোটন অবশ্য সেই কৌশল ভেদ করার পরিকল্পনাও করেছেন, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলে জিততে চাই।’

অধিনায়ক সাবিনা ম্যাচ জয়ের পাশাপাশি সুন্দর ফুটবল উপহারের কথাও বলেছেন, ‘আমরা অনেক সময় ১৫ পাস খেলেছি। যেটা দেখে অনেকে অবাক হয়েছেন নারীরা এত পাস খেলে গোল করছে। শুধু জয় নয়, সুন্দর খেলাটাও একটা বিষয়।’

ম্যাচের আগের দিন বল নিয়ে অনুশীলন করাননি ছোটন। রিকভারিতে বেশি সময় কেটেছে ফুটবলারদের। স্বপ্না কিছুটা ইনজুরিতে রয়েছেন। আগামীকাল সকালের মধ্যে স্বপ্নার উন্নতি না হলে একাদশে একটি পরিবর্তন আসতে পারে।
 
আগামীকাল বাংলাদেশ মালয়েশিয়ার বিপক্ষে ড্র করলে সিরিজ জয় নিশ্চিত হবে। ম্যাচ শেষে সিরিজ জয়ী দল ট্রফি উপহার পাবে।