NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

রমজান উপলক্ষ্যে সম্প্রীতির বার্তা দিলেন মিম


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:১০ এএম

>
রমজান উপলক্ষ্যে সম্প্রীতির বার্তা দিলেন মিম

বরাবরের মতো এবারও রমজান উপলক্ষ্যে সম্প্রীতির বার্তা দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গতকাল (২৪ মার্চ) প্রথম রোজার ইফতারের স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে ভাগ করে নেন অভিনেত্রী। পরিবারসহ মিমকে ইফতার টেবিলে দেখে ভক্তরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সনাতন ধর্মালম্বী অভিনেত্রীর সৌহার্দের এই বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।

মিম বলেন, “আমার একজন ‘আত্মীয়’র বাসায় ইফতারের দাওয়াত ছিল। বিনোদন অঙ্গনে কাজ শুরুর সময় থেকে তাদের সঙ্গে আমার সম্পর্ক। আমি তাদের মা–বাবা ডাকি। তারাও আমাকে মেয়ের চোখে দেখেন। এটা আমার আরেকটা পরিবার। ইফতার ও সাহ্‌রিতে তাদের বাসায় দাওয়াত থাকে। এবারও প্রথম রোজায় দাওয়াত দিয়েছেন, আমরাও মিস করতে চাইনি। দারুণ সময় কেটেছে আমাদের।’

রোজায় ইফতার ও সাহ্‌রি নিয়েও নিজের ভালোলাগার কথা জানালেন মিম। তার কথায়, ‘রোজার সময় ইফতার করাটা আমার বেশ ভালো লাগে। পরিবারের সবার একসঙ্গে বসে ইফতারের এই মুহূর্ত একেবারে অন্য রকম ভালো লাগার। তাছাড়া আমাদের বাসায় কাজে সহযোগিতা করেন যারা, তাদের মধ্যে মুসলিম ধর্মেরও আছে। আমার বাবা সাহ্‌রির সব আয়োজন করে তারপর ঘুমান। মাঝে মধ্যে আমরাও তাদের সঙ্গে সাহ্‌রি করি। আমার ভালো লাগে। আমি মনে করি, এ ধরনের ছোট ছোট বিষয় সবাইকে সম্প্রীতির বার্তা দিতে পারে।’

পরিবারের সঙ্গে মিম

ইফতার করার মুহূর্তে পোস্ট করা স্থিরচিত্রে মা–বাবার সঙ্গে দেখা গেছে মিমকে। ছিলেন স্বামী সনি পোদ্দারসহ পরিবারের কয়েকজন সদস্যও। মিমের সেই ছবিতে ভালোবাসা ও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন নেটাগরিকরা।