NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

চীনে রোজা রাখতে পারছেন না উইঘুর মুসলিমরা


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২৪ এএম

>
চীনে রোজা রাখতে পারছেন না উইঘুর মুসলিমরা

পবিত্র রমজান মাসের চাঁদ ওঠার পর রোজা রাখাসহ বিভিন্ন ইবাদত বন্দেগিতে সময় পার করছেন বিশ্বের সব মুসল্লি। তবে রমজানের রোজা রাখাতেও বাধা দেওয়া হচ্ছে চীনের মুসল্লিদের। তারা যেন রোজা রাখতে না পারেন সেজন্য চালানো হচ্ছে নজরদারিও।

মানবাধিকার সংস্থাগুলোর বরাতে মার্কিন সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) জানিয়েছে, বিশেষ করে উত্তরপূর্বাঞ্চলের জিনজিয়াংয়ের উইঘুর মুসমিল সম্পদ্রায়ের মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন তাদের সন্তানদের রোজা রাখতে না দেন। অপরদিকে শিশুদের জেরা করা হচ্ছে— বাড়িতে তাদের বাবা-মা রোজা রাখছেন কিনা।

বিশ্ব উইঘুর কংগ্রেসের মুখপাত্র দিশাত রিসিত বলেছেন, ‘রমজানের সময়, জিনজিয়াংয়ের ১ হাজার ৮১১টি গ্রামে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে কর্তৃপক্ষ, যার মধ্যে বাড়িতে তল্লাশি চালানোর বিষয়টিও রয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো একটি প্রতিবেদনে জানিয়েছে, চীনের ১ কোটি ১৪ লাখ হুই মুসলিম, যারা কয়েক শতক ধরে ইসলাম ধর্ম পালন করে আসছে, তাদের ওপর বিভিন্ন কঠোর বিধিনিষেধ চাপিয়ে দিয়েছে চীন সরকার। যার কারণে তাদের ধর্মীয় অস্তিত্ব এখন সংকটে পড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার আগে ইসলাম ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মচর্চা করতেন। কিন্তু শি ইসলাম, বৌদ্ধ, খ্রিষ্টান সবার ওপর নজরদারির চালাচ্ছেন।