NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

কলকাতার নতুন অধিনায়কের নাম ঘোষণা


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০৯:০৯ এএম

>
কলকাতার নতুন অধিনায়কের নাম ঘোষণা

অবশেষে সব গুঞ্জনের পরিসমাপ্তি। ঘোষণা করে দেওয়া হলো কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নতুন অধিনায়কের নাম। আসন্ন মৌসুমে দলটির নেতৃত্ব দেবেন নীতিশ রানা। সোমবার (২৭ মার্চ) কেকেআরের অফিসিয়াল টুইটারে এক ভিডিও বার্তায় খবরটি জানানো হয়েছে। 

চোটের কারণে প্রায় গোটা আইপিএল থেকেই ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ার। আর তাই চলতি আসর শুরুর আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে হতো ফ্র্যাঞ্চাইজিটিকে। এতদিন নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে দলটির বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসের নাম শোনা যাচ্ছিল। 

মনে করা হচ্ছিল, সাকিব ও লিটনের মধ্যে কাউকে কেকেআরের দায়িত্ব দেওয়া হতে পারে। কারণ, সাকিব দীর্ঘদিন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। লিটনও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন বেশ কয়েক বার। কিন্তু সাকিবদের আইপিএলে খেলা নিয়ে বাধে বিপত্তি। বিসিবি থেকে এখনো মেলেনি অনাপত্তিপত্র (এনওসি)। জানানো হয়েছে দেশের খেলা শেষ করেই তবে যেতে হবে আইপিএলে। আর তাই কার্যত শেষ হয়ে যায় তাদের অধিনায়ক হওয়ার পথ। 

সাকিব-লিটনদের পর গুঞ্জন শোনা যায় দুই ক্যারিবিয়ান সুনিল নারিন ও আন্দ্রে রাসেলকে নিয়েও। রাসেল দলকে নেতৃত্ব দিতেই পারতেন। কিন্তু কেকেআরের কোচ চাইছিলেন দেশীয় কোনো ক্রিকেটারকে অধিনায়ক করতে। সেই দৌড়েই সবাইকে পেছনে ফেলে দিলেন নীতিশ।

 

দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন নীতিশ। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো তার অভিষেক হয়নি। কিন্তু দিল্লির হয়ে সব ধরনের ক্রিকেটেই পাওয়া যায় তাকে। অতীতে দিল্লিকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার শাহরুখের দলের গুরুদায়িত্ব তার কাঁধে।