NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

শেখ হাসিনার উদ্দেশ্যে তারিন, ‘আপনি আমাদের গর্ব’


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৫, ০৮:২৭ এএম

>
শেখ হাসিনার উদ্দেশ্যে তারিন, ‘আপনি আমাদের গর্ব’

পদ্মা জয় করে স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে বাংলাদেশ। গড়েছে নতুন এক ইতিহাস। আজ শনিবার (২৫ জুন) বাংলাদেশের স্বপ্নের প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। যার ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় অবিস্মরণীয় অগ্রগতি আসবে।

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে বিশাল সমাবেশের আয়োজন করা হয় পদ্মার তীরে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয় লাখো মানুষ। ছিলেন দেশের বিনোদন জগতের অনেক তারকাও।

গুণী অভিনেত্রী তারিন জাহানও ছিলেন অনুষ্ঠানের মঞ্চের সামনেই। সেখান থেকে বেশ কিছু ছবি তুলে শেয়ার করেছেন ফেসবুকে। পদ্মা সেতুর স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তারিন লিখেছেন, ‘লালন করার মতো একটি ঐতিহাসিক মুহূর্ত এটি। স্বপ্ন সত্যি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীকে সালাম। আমরা বাংলাদেশের মানুষ আপনার কাছে অনেক কৃতজ্ঞ।’

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তারিন আরো লেখেন, ‘আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন। আপনি আবারও করে দেখিয়েছেন যে, আপনি প্রতিশ্রুতি রাখতে পারেন। আপনি আমাদের গর্ব, পদ্মা সেতু আমাদের গর্ব। দীর্ঘজীবী হোন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তারিন ছাড়াও দেশের অনেক তারকা অংশ নিয়েছেন। এই তালিকায় আছেন সুবর্ণা মুস্তাফা, রিয়াজ, ফেরদৌস, নিপুণ, শমী কায়সার, আফসানা মিমি, কবির বকুলসহ আরও অনেকে।