NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

চিলিতে মানব দেহে প্রথম ‘বার্ড ফ্লু’ শনাক্ত


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩১ এএম

চিলিতে মানব দেহে প্রথম ‘বার্ড ফ্লু’ শনাক্ত

আর্ন্তজাতিক ডেস্ক: চিলিতে মানুষের শরীরে প্রথম ‘বার্ড ফ্লু’ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোগীর সংস্পর্শে আসা অন্যদের পাশাপাশি সংক্রমণের উৎস নিয়ে তদন্ত করছে দেশটির সরকার।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি বিবৃতি অনুসারে, ৫৩ বছর বয়সী এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লু ধরা পড়ে। ওই সময় তার মধ্যে গুরুতর ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলো দেখা দিয়েছিল। তবে রোগীর অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চিলিতে গত বছরের শেষের দিক থেকে বন্য প্রাণীদের মধ্যে ‘এইচ৫এন১’ বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা ঘটে। শিল্প খামারের সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দেশটির সরকার পোল্ট্রি রপ্তানি বন্ধ করে দিয়েছে। আর্জেন্টিনায়ও কিছু পোল্ট্রি খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। তবে পোল্ট্রি বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক ব্রাজিল সংক্রমণ থেকে এখন পর্যন্ত মুক্ত আছে। 

চিলির স্বাস্থ্য কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ভাইরাসটি পাখি বা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ হতে পারে। তবে মানুষ থেকে মানুষে সংক্রমণের বিষয়টি জানা নেই। এই বছরের শুরুর দিকে ইকুয়েডরে প্রথম ৯ বছর বয়সী একটি মেয়ের শরীরে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।

বিশ্বব্যাপী স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি কম এবং ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। 

সূত্র : রয়টার্স