NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

ড্র করে সিরিজ জয় সাবিনাদের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১৪ পিএম

>
ড্র করে সিরিজ জয় সাবিনাদের

এক ম্যাচ জয় ও আরেক ম্যাচে ড্র করে দুই ম্যাচের সিরিজ জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচ গোলশুন্য ড্র হয়েছে। বাংলাদেশের মাটিতে নারীদের প্রথম আন্তর্জাতিক প্রীতি সিরিজ জয়ের বিশেষ রেকর্ড হলো। 

আগের ম্যাচে বাংলাদেশ মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছিল। আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দুই অর্ধে অনেক আক্রমণ করলেও গোল আদায় করতে পারেনি।

মালয়েশিয়া এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাড়িয়েছে। মালয়েশিয়ান কোচ প্রথম ম্যাচের পর রক্ষণ নিয়ে কাজ করার কথা বলেছিলেন। এর প্রতিফলন মাঠে দেখা গেছে। মালয়েশিয়া আজ রক্ষণাত্নক কৌশল অবলম্বন করেছে। তাদের জমাট বাঁধন অনেক সময় ভাঙতে সক্ষম হয়নি বাংলাদেশ। 

ম্যাচের শেষের দিকে বাংলাদেশের এক ফুটবলারের ট্যাকেলে মালয়েশিয়ান ফুটবলার ব্যথা পান। এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে খানিকটা তর্কাতর্কি হয়। যোগ করা সময় ছিল ৬ মিনিট। চতুর্থ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে গোলের সুযোগ সৃষ্টি হয়েছিল। বাংলাদেশ ফিনিশিং দুর্বলতায় পারেনি। এই ম্যাচে ১৮ কর্নার পেয়েও সাবিনারা গোল করতে পারেননি।