NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন বিপাশা


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ১০:২৯ এএম

মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন বিপাশা

গেল বছরের ১২ নভেম্বর বলিউড তারকা দম্পতি বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের কোল আলো করে আসে মেয়ে দেবী সিং গ্রোভার। এত দিন মেয়ের নানা মুহূর্তের ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করলেও কখনো প্রকাশ্যে আনেননি তাকে। অবশেষে জন্মের প্রায় ছয় মাস পর সকলের সামনে এলো দেবী।

বুধবার (৫ এপ্রিল) সম্ভবত অসাবধানতাবশত বিপাশার ইনস্টাগ্রাম স্টোরিতে দেবীর দুটি ছবি পোস্ট হয়ে যায়। ছবিগুলোর একটিতে দেখা গেছে, মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন বিপাশা। ক্যামেরার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে দেবী। কিছুক্ষণের মধ্যেই স্টোরিটি মুছে ফেলেন অভিনেত্রী। খানিক পরেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেবীর দুটি ছবি শেয়ার করেন বিপাশা। সঙ্গে ক্যাপশন দেন, ‘হ্যালো দুনিয়া, আমি দেবী।’ দেবীর পরনে গোলাপি ফ্রক, মাথায় ফিতে।

ছবি শেয়ার করতেই পোস্টটিতে ভালোবাসা প্রকাশের বন্যা বয়ে যায়। পোস্টটির মন্তব্যের ঘরে দেবী কার মতো দেখতে হয়েছে, তা নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। কেউ বলছেন, দেবীকে দেখতে করণের মতো লাগছে। আবার কারো ভিন্নমত, মেয়ে দেখতে বিপাশার মতোই হয়েছে। কাজল আগরওয়াল, সাগরিকা ঘাটগে, শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির মতো তারকারা আশীর্বাদ করেছেন দেবীকে।

মার্চে চার মাস পূর্ণ হয়েছে দেবীর। সেই সময়ও তার ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছিলেন বিপাশা। তখন দেবীর পরনে ছিল হালকা গোলাপি রঙের জামা। হাতে একটি কার্ড, তাতে লেখা, ‘চার মাস বয়স’।

প্রায় এক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা এবং করণ। বিয়ের পাঁচ বছর পরে ২০২২-এর আগস্ট মাসে বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন এই জুটি।