NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মেসিকে হারিয়ে শীর্ষে শাহরুখ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৫ পিএম

মেসিকে হারিয়ে শীর্ষে শাহরুখ

এই তো কিছু দিন আগে ফুটবল বিশ্বকাপের ফাইনাল মঞ্চে জার্মানকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব জিতে মেসি এবং তার দল। এবার সেই বিশ্বসেরা মেসিকেই হারিয়ে দিলো বলিউড বাদশা শাহরুখ খান! হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে ব্যাপারটা ফুটবলীয় কোনো বিষয়ে নয়, বরং প্রভাবশালীদের তালিকায়।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে টাইমস ম্যাগাজিনের একটি রিডার পোল। যেখানে পাঠককে ভোট দিতে বলা হয়েছিল, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে। সেখানেই মেসিকে হারিয়ে শীর্ষস্থান দখল করলেন শাহরুখ খান। সমীক্ষা বলছে, মেসির থেকে অনেক ভোটেই এগিয়ে রয়েছেন শাহরুখ।

জানা যায়, জরিপে ১.২ মিলিয়ন ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে ৪ শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ খান। অপর দিকে ১.৮ শতাংশ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি।

তবে শুধুই মেসি নয়, এই তালিকায় ছিলেন সেরেনা উইলিয়ামস, অভিনেতা মিখেল, প্রিন্স হ্যারি এবং মেগান মার্কলেও। সবাইকে হারিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছলেন শাহরুখ।

বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন বলিউড কিং খান। দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় ফিরেই বক্স অফিসে বাজিমাত করেছেন ‘পাঠান’ দিয়ে। ছবিটি বিশ্বজুড়ে এক হাজার কোটির বেশি ব্যবসা করেছে। ছবির এই বিশাল সফলতার ছাপ পড়ল টাইম ম্যাগাজিনের দর্শক জরিপেও।