NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

ঈদের ছুটি এক দিন বাড়ল


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ১২:৩৩ এএম

ঈদের ছুটি এক দিন বাড়ল

ঢাকা: ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ানো হয়েছে। ২০ এপ্রিল নির্বাহী আদেশের ছুটি ঘোষণা দিয়েছে সরকার। যার ফলে ঈদের ছুটি মিলছে টানা পাঁচ দিন। আজ সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, মানুষের ভ্রমণ যেন স্মুথ হয় সে জন্য ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দুই দিনই যাচ্ছিল সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছিল সরকার। সে ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রবিবার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবেকদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল। এখন ২০ এপ্রিল ছুটি ঘোষণার ফলে ঈদের ছুটি পাঁচ দিনে দাঁড়াল।

রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রবিবার)। সে ক্ষেত্রে ছুটি আরো এক দিন বাড়বে।