NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

জাতীয় দলের তকমা হারাল মমতার তৃণমূল কংগ্রেস


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০১:৪৭ পিএম

জাতীয় দলের তকমা হারাল মমতার তৃণমূল কংগ্রেস

ভারতে জাতীয় দলের তকমা হারাল মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। দলটিকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। অন্যদিকে আম আদমি পার্টি জাতীয় দল হিসাবে পরিগণিত হবে বলে জানিয়েছে কমিশন।

কয়েকদিন ধরেই তৃণমূলের জাতীয় দলের তকমা থাকবে কি না, তা নিয়ে টানাপোড়েন চলছিল। জাতীয় দলের তকমা যাতে খারিজ করা না হয়, সেজন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। শেষ পর্যন্ত তৃণমূলের আবেদনে সাড়া দিলো না নির্বাচন কমিশন।

শুধু তৃণমূল নয়, সোমবার নির্বাচন কমিশন জানিয়েছে, একইভাবে জাতীয় দলের তকমা হারিয়েছে সিপিআই এবং এনসিপিও। 

উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলের ভিত্তিতে ২০১৬ সালে জাতীয় দলের তকমা পেয়েছিল তৃণমূল কংগ্রেস।

যদিও তৃণমূলের জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা দরবার শুরু করে তৃণমূলও। তারা দাবি করে, ২০১৬ সালে তৃণমূলকে জাতীয় দলের তকমা দিয়েছিল, তা ২০২৪ সাল পর্যন্ত কার্যকর থাকার কথা। ফলে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল না দেখে নির্বাচন কমিশন যাতে কোনো সিদ্ধান্ত না নেয়, সেই আবেদন জানিয়েছিল তৃণমূল।