NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

আরও ৪০ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৮:২৬ এএম

আরও ৪০ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র

ঢাকা: করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৪০ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশকে দেয়া দেশটির টিকার পরিমাণ দাঁড়াল ৬ কোটি ৮০ লাখেরও বেশি।

আজ সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশকে ফাইজারের টিকার আরও ৪ মিলিয়ন রেডি টু ইউজ ডোজ অনুদান দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদান দেয়া মোট টিকার সংখ্যা ৬৮ মিলিয়নেরও বেশিতে এসে পৌঁছাল।

এসব টিকা বাংলাদেশ সরকারকে সারাদেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে বলে বার্তায় উল্লেখ করা হয়।

মার্কিন দূতাবাসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা টিকা পেয়েছে বাংলাদেশ।