NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

হার্ট অ্যাটাকও থামাতে পারল না সুস্মিতাকে, ফিরলেন শুটিং ফ্লোরে!


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৯ এএম

হার্ট অ্যাটাকও থামাতে পারল না সুস্মিতাকে, ফিরলেন শুটিং ফ্লোরে!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। যার কাছে হার্ট অ্যাটাক নেহাতই একটি ছোট ঘটনা! যার এক সপ্তাহের মধ্যেই শুরু করেছিলেন শরীর চর্চা। ফিরে গেলেন শুটিং ফ্লোরে।

শরীরচর্চায় যথেষ্ট খেয়াল তার। নিজের সম্পূর্ণ যত্ন নিতে ভুল হয় না। তবে এবার নিজের প্রিয় শুটিং ফ্লোরে পৌঁছেই অনুরাগীদের উদ্দেশে বার্তা দিলেন। হার্ট অ্যাটাকের মধ্যে দিয়ে গেলেও বেশিদিন বিশ্রাম করতে দেখা যায়নি তাকে। যোগ দিয়েছেন আর্যা ৩-এর শুটিংয়ে।

শুটিংয়ে পৌঁছেই ভীষণ খুশি সুস্মিতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেনও সেই খবর। লাইভ সেশনে বললেন, ‘বলুন তো আমি কোথায় এসেছি? এত ভালো লাগছে আবার ফিরতে পেরে। আর্যা ফিরছে। আপনাদের কাছে আর্যাকে নিয়ে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ নববর্ষের দিনই এ সুখবর দিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি হার্ট অ্যাটাকের পর বেশ নিয়মমাফিক জীবনযাত্রায় মত্ত রয়েছেন তিনি। অপারেশনের পর চিকিৎসকের পরামর্শ নিয়ে সামলে রেখেছেন নিজেকে।