NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘নিষিদ্ধ হতে পারেন ধোনি’


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৭:৫০ পিএম

‘নিষিদ্ধ হতে পারেন ধোনি’

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুরুটা ভালোই করেছে চেন্নাই সুপার কিংস। তারপরও একটা জায়গায় শঙ্কা আছে পাঁচ ম্যাচে তিনটাতেই জয় পাওয়া দলটার। আসরে খেলা সবগুলোই ম্যাচেই বেশ ভুগেছেন তাদের পেসাররা। যারফলে অতিরিক্ত রানের পাশাপাশি সময়ও নষ্ট হয়েছে।

নির্ধারিত সময়ে ইনিংস শেষ করতে না পারলে আর্থিক জরিমানার সঙ্গে ম্যাচ থেকেও নিষিদ্ধ হতে পারেন অধিনায়ক। যারফলে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বীরেন্দর শেবাগ।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, 'ধোনিকে দেখে খুশি মনে হচ্ছে না। ওর দলের বোলাররা নো–ওয়াইড দেওয়া কমাতে পারছে না। অতিরিক্ত রান দেওয়ার কারণে প্রতি ম্যাচেই ২ থেকে ৩ ওভার বেশি বোলিং করতে হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে এমন যেন না হয় যে ধোনিকে নিষিদ্ধ করা হয়েছে আর চেন্নাই অন্য কারও নেতৃত্বে খেলছে।’

‘আমি প্রথম দিন (উদ্বোধনী ম্যাচ) খেলা দেখেই বলেছি, ওদের বোলিং বিভাগ দুর্বল। এটা নিয়ে ওদের কাজ করতে হবে। এই মৌসুমে কতটুকু উন্নতি করতে পারবে জানি না। তবু হাতে যা পুঁজি আছে, সেটারই যথাযথ ব্যবহার করতে হবে। বোলারদের আরও নির্ভুল হতে হবে। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের দিকে তাকান, ওরা ৩০ থেকে ৩৫টা ডট বল করেছে। তার মানে, প্রায় ৬ ওভার কোনো রান দেয়নি। এরপরেও ২১৮ রান দিয়ে ফেলেছে। কারণ, অতিরিক্ত বলগুলোতে অনেক চার–ছক্কা খেয়েছে।’-আরও যোগ করেন শেবাগ।