NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে ভারতীয় বংশোদ্ভূত নিহত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২১ পিএম

নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে ভারতীয় বংশোদ্ভূত নিহত

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্ক স্টেটের কুইনস সিটিতে।

জানা গেছে, নিজের চারচাকা গাড়িকে পার্ক করে বসেছিলেন এক ব্যক্তি। তাকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী।

সূত্রের খবর, ওই ব্যক্তিকে লক্ষ্য করে বন্দুকধারী মুহুর্মুহু গুলি চালায়। নিহতের শরীরে একাধিক গুলি বিদ্ধ হয়। তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, ৩১ বছর বয়সি ওই ব্যক্তির নাম সাতনাম সিং। তিনি ভারতীয় বংশোদ্ভূত।

আমেরিকায় বন্দুক অস্ত্র আইনে পরিবর্তন আনলেও কোনো সুরাহা মিলছে না। প্রায় প্রতি সপ্তাহেই ঘটছে এই ধরনের ঘটনা। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, এনডিটিভি