NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

এবার আরও এক নতুন ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ১১:৩৫ এএম

এবার আরও এক নতুন ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান

বাবার মতো ছেলেও হয়তো নায়ক হবেন, অনেকে হয়তো এমন ভেবেছিলেন। কিন্তু শাহরুখের ছেলে আরিয়ানের মগজে অভিনয় ছাড়া অন্য পরিকল্পনা। প্রথমে অবশ্য পরিচালনায় আসবেন ঠিক করেছিলেন। তবে সে পরিকল্পনা আপাতত বাদ। তারপর হঠাৎ খবর, অ্যালকোহলের ব্র্যান্ড খুলেছেন আরিয়ান। আর এবার সোজাসুজি জামাকাপড়ের ব্যবসায় নেমে পড়লেন শাহরুখপুত্র আরিয়ান। যার নাম ড্য়াভোল ডট এক্স। সেই পোশাক কোম্পানির আসন্ন প্রচারেও নামলেন শাহরুখ খান। টুইটারে পোস্ট করলেন প্রোমোও।

মাদককাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। তবে ধীরে ধীরে সেই দুঃসময় কাটিয়ে আরিয়ান নিজের পায়ের মাটি খুঁজে পেয়েছেন। আর এ ব্যাপারে প্রথম থেকে পাশে পেয়েছেন বাবা শাহরুখকে। এবারটাও আরিয়ান পাশে পেলেন তাকে। শাহরুখের হাত ধরেই নতুন ব্যবসায় পা রাখলেন আরিয়ান খান।

অন্যদিকে, বিদেশের এক জনপ্রিয় মদ কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছেন আরিয়ান। শিগগিরই ভারতে সেই ব্র্যান্ডের মদ লঞ্চ করতে চলেছেন তিনি। এরইমধ্যে আরিয়ানের সঙ্গে যাবতীয় ব্যবসায়ীক চুক্তিও সই করে ফেলেছে সংস্থাটি।

তবে নতুন এই ব্যবসা নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি আরিয়ানের।