NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে ট্যাক্স ফাইল দাখিলকারিদের র‌্যাফেল ড্র; ১৫ জন বিজয়ী পাবেন ১ হাজার ডলার করে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪১ পিএম

নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে ট্যাক্স ফাইল দাখিলকারিদের র‌্যাফেল ড্র; ১৫ জন বিজয়ী পাবেন ১ হাজার ডলার করে

নিউইয়র্ক: নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের মাধ্যমে এ বছর ইনকাম ট্যাক্স ফাইল দাখিলকারিদের জন্য বিশেষ র‌্যাফেল ড্র গত ১৯ এপ্রিল জ্যাকসন হাইটস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে ১৫ জন ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম। বিজয়ীরা প্রত্যেকে পুরস্কার হিসেবে পাবেন ১ হাজার ডলার করে। বিজয়ীদের পুরস্কারের অর্থ আগামী ৮ মে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। 
কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ হাসেম বলেন, ইনকাম ট্যাক্স রিটার্নে কমিউনিটির মানুষকে উৎসাহিত করার অংশ হিসেবে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। এতে কিছু মানুষ এই অর্থ তাদের পছন্দমত কেনা-কাটায় বা ব্যক্তিগত কাজে ব্যয় করতে পারবেন।
তিনি জানান, বিজয়ীদের পুরস্কারের অর্থ জ্যাকসন হাইটস কার্যালয়ে আগামী ৮ মে বিকেল ৫ টায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। লটারীতে ১৫ জন বিজয়ী হলেন : শেখ এম আলী, মোহাম্মদ এ চৌধুরি, মাহবুব হোসাইন, মিথিলা তাবাস্সুম, নাহিয়ান খান, আবু এম নোমান, পারিসা ইসলাম, শাহিন সুলতানা, আব্দুর রাজ্জাক, পার্থিব গোস্বামী, সোহেল চৌধুরি, মোহাম্মদ এ সরদার, এমডি এ তালুকদার এবং মহিউদ্দিন।
কর্ণফুলী ট্যাক্স সার্ভিস থেকে ট্যাক্স রিটার্নে সেবা গ্রহণকারী, প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকদের উপস্থিতিতে এই লটারির কার্যক্রম পরিচালনা করা হয়।
উপস্থিত সুধীবৃন্দ জানান, কর্নফুলী ট্যাক্স সার্ভিস কমিউনিটিতে বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
সেবা ও পেশাদারিত্বের বিবেচনায় প্রতিষ্ঠানটি নিউইয়র্কে কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সকলের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।