NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মুম্বাইয়ে ২৪৯৭ স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কিনলেন আলিয়া


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ১০:২৬ এএম

মুম্বাইয়ে ২৪৯৭ স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট কিনলেন আলিয়া

স্বামী রণবীর কাপুর ও মেয়ে রাহাকে নিয়ে ভালোভাবেই সংসার সামলাচ্ছেন আলিয়া ভাট। ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছেন ঘর-বাড়ি। এরমধ্যেই মুম্বাইয়ের পালি হিল এলাকায় ৩৭.৮০ কোটি টাকা দিয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন আলিয়া। আবার সেই অ্যাপার্টমেন্টের দুটি ফ্ল্যাট উপহার দিয়েছেন বোন শাহিন ভাটকে।

সূত্র জানিয়েছে, আলিয়ার এই অ্যাপার্টমেন্ট প্রায় ২ হাজার ৪৯৭ স্কয়ার ফিট। আলিয়া এটি নিজের নামে নয়, কিনেছেন তার প্রোডাকশন হাউস ইটারনাল সানসাইন প্রোডাকশনের নামে। এপ্রিল মাসের ১০ তারিখ আলিয়ার নতুন বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে।

সম্প্রতি আলিয়া ও রণবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, জুতা বাইরে খুলে আদিত্য চোপড়ার বাড়িতে ঢুকছেন তারা। সেখানেই দেখা যায় আলিয়া তার পায়ের জুতা খুলতেই সেগুলো হাতে নিয়ে ঘরের ভেতর রাখছেন রণবীর! নেটিজেনদের মতে, সঙ্গী এরকমই হওয়া উচিত।

প্রসঙ্গত, ফের শুরু হতে চলেছে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’। এরইমধ্যে এই শোতে কারা আসবেন তা নিয়ে জল্পনা বলিউডে। তবে শুরুতে থাকছেন কে? তা নিয়েই নানা স্পেকুলেশন শোনা যাচ্ছিল। নতুন খবর অনুযায়ী, প্রথম এপিসোডে নাকি রণবীর কাপুর ও আলিয়া ভাট হাজির হবেন। সঙ্গে নাকি থাকতে পারে আলিয়া-রণবীরের মেয়েও।