NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘আরও মাথায় তুলুন পরে বুঝবেন’


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ০২:০৪ এএম

‘আরও মাথায় তুলুন পরে বুঝবেন’

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজের জীবনের আনন্দগুলো তুলে ধরেন তার ফেসবুক বা ইন্সটাতে। শুধু তাই-ই নয়। একই সঙ্গে বিভিন্ন ছবির কাজ, প্রমোশন থেকে শুরু করে নানা ধরনের ফটোশুট সবটাই তিনি ভক্তদের জন্য তুলে ধরেন।

বরাবরের মতো এবারও শুভশ্রী রাজ ও ইউভানের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, রাজের মাথার ওপর বসে আছে ছোট্ট ইউভান। যেমনটা হয়ে থাকে আর কী! বাবা-ছেলের খুনসুটি। কিন্তু, তাতেও নানা কমেন্ট করতে দেখা গেছে নেটাগরিকদের।

কেউ লিখেছেন, ‘রাজ ইউভানকে মাথায় তুলে রেখেছে।’ কারো কথায়, ‘বাবা-ছেলের সুন্দর মুহূর্ত।’ তবে এতো গেল ছবি দেখে সুন্দর মন্তব্য। বিপরীতে অসুন্দর কিছু মন্তব্যও জমা পড়েছে। এ ছবি দেখে অনেককেই আবার লিখতে দেখা গেছে, ‘হ্যাঁ, ক’দিন পরে এমনিতেও মাথায় চড়ে নাচবে।’ কারো মন্তব্য, ‘আরও মাথায় তুলুন।’

প্রসঙ্গত, দিন কয়েক হলো ইউভান স্কুলেও যাচ্ছে। সন্তানের জন্মের পর থেকেই তাকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করেন রাজ-শুভশ্রী। স্কুলে পৌঁছে দেওয়া থেকে শুরু করে একসঙ্গে সময় কাটানোর নানা মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।