NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

সমৃদ্ধির পথে শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন : আইএমএফ প্রধান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৯ এএম

সমৃদ্ধির পথে শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন : আইএমএফ প্রধান

বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন।

আইএমএফ প্রধান বলেন, বাংলাদেশ বিশ্বের একটি রোল মডেল। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি করেছে দেশটি।

ওয়াশিংটনে দ্য রিটজ-কার্লটন হোটেলের সভাকক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ক্রিস্টালিনা জর্জিয়েভা এ কথা বলেন।

আইএমএফ প্রধান বৈঠকে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানান।

আইএমএফ প্রধানের বক্তব্য তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বলেছেন সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন। তিনি (জর্জিয়েভা) কোভিড-১৯ মহামারির সময়ে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার প্রশংসা করেন।

আইএমএফ প্রধান বলেন, অবকাঠামোগত উন্নয়ন, সংযোগ স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

এসময় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের উদ্যোগ সম্পর্কে আইএমএফ প্রধানকে অবহিত করেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।