NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

টেক্সাসে মলে বন্দুক হামলায় গুলিবিদ্ধ ৯, বন্দুকধারী নিহত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৮:৫৪ পিএম

টেক্সাসে মলে বন্দুক হামলায় গুলিবিদ্ধ ৯, বন্দুকধারী নিহত

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (৬ মে) হওয়া ওই বন্দুক হামলায় কমপক্ষে ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে পুলিশ অভিযুক্ত বন্দুকধারীকে গুলি করে হত্যা করে।

শনিবার টেক্সাস অঙ্গরাজ্যের অ্যালেন শহরের একটি শপিংমলের বাইরে বন্দুক হামলা ও হতাহতের এই ঘটনা ঘটে। রোববার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ডালাসের উত্তরে ব্যস্ত শপিংমলে একজন বন্দুকধারী অন্তত নয়জনকে গুলি করে আহত করেছে এবং আরও কয়েকজনকে হত্যা করেছে যাদের সংখ্যা এখনও অজানা বলে পুলিশ জানিয়েছে।

অ্যালেন শহরের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বন্দুকধারী একাই এই হামলা চালায় বলে মনে করা হচ্ছে। টেক্সাসের অ্যালেন শহরের অ্যালেন প্রিমিয়াম আউটলেটস মলের বাইরে গুলি চালানো শুরু করার পরে একজন পুলিশ অফিসার তাকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করে।

হার্ভে নিশ্চিত করেছেন যে, বন্দুক হামলায় সেখানে প্রাণহানি হয়েছে, তবে কতজন তা বলেননি।

অ্যালেন ফায়ার বিভাগের প্রধান জন বয়েড একই সংবাদ সম্মেলনে বলেছেন, বন্দুক হামলার পর তার বিভাগ গুলিবিদ্ধ হয়ে আহত কমপক্ষে নয়জনকে এলাকার হাসপাতালগুলোতে নিয়ে গেছে। আহতরা শারীরিকভাবে কেমন অবস্থায় ছিল তা তিনি বলেননি। তবে হামলায় আরও বেশি লোক আহত হতে পারেন বলে জানিয়েছেন তিনি।

রয়টার্স বলছে, অ্যালেন শহরের ওই এলাকায় ১৬টি হাসপাতাল পরিচালনা করে মেডিকেল সিটি হেলথকেয়ার নামক একটি সংস্থা। এক বিবৃতিতে তারা বলেছে, তাদের অধীনে থাকা ট্রমা সেন্টারগুলো আহতদের মধ্যে আটজনকে চিকিৎসা করছে, যাদের বয়স ৫ থেকে ৬১ বছর। অবশ্য তারা কী অবস্থায় ছিল তা জানায়নি হাসপাতালটি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বন্দুক হামলার এই ঘটনাকে ‘অকথ্য ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, অঙ্গরাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনও সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।