NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

সুদান থেকে জেদ্দায় ১৩৫ বাংলাদেশি, রাতেই ফিরছেন ঢাকায়


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০২:৪৮ এএম

সুদান থেকে জেদ্দায় ১৩৫ বাংলাদেশি, রাতেই ফিরছেন ঢাকায়

ঢাকা: যুদ্ধকবলিত সুদান থেকে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি। জেদ্দা এয়ারপোর্ট থেকে রবিবার (৭ মে) দিবাগত রাত ১টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারা।

সুদান থেকে সৌদি এয়ারফোর্সের দুটি বিমানে আজ দুপুরে মোট ৭০ জন বাংলাদেশি জেদ্দা পৌঁছান। এছাড়া বিকেলে আরো একটি বিমানে ৬৫ জন বাংলাদেশি যাত্রী নিয়ে সুদান থেকে আরেকটি বিমান জেদ্দা পৌঁছে। সুদান থেকে এসব বাংলাদেশিদের জেদ্দা বিমানবন্দরে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এ সময় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও উপস্থিত ছিলেন।

সুদান থেকে আসা এসব বাংলাদেশিদের জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এসব বাংলাদেশিদের সব ধনের সহায়তা দিচ্ছেন।

সুদানে প্রায় এক হাজার পাঁচ শ বাংলাদেশি নাগরিক বসবাস করেন, এর মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদির বাংলাদেশ দূতাবাস ও জেদ্দান বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সব প্রস্তুতি গ্রহণ করেছে।