NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

‘খুনি-দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে দেশকে ধ্বংস করে দেবে’


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০২:২২ এএম

‘খুনি-দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে দেশকে ধ্বংস করে দেবে’

ঢাকা: খুনি-দুর্নীতিবাজদের আর ক্ষমতায় না আনতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় গতকাল রবিবার রাতে লন্ডনের ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, খুনি, চোর, দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে বাংলাদেশকে ধ্বংস করে দেবে। তারা যেন আর কখনোই ক্ষমতায় না আসে। খুনি, দুর্নীতিবাজরা কখনো দেশকে কিছু দিতে পারে না। তারা দেশবিরোধী কাজ করেছে বলেই দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।

আওয়ামী লীগের সভাপতি বলেন, নির্বাচন ঠেকানোর নামে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। মনুষ্যত্ব বিসর্জন করে তারা অগ্নিসন্ত্রাসে নেমেছিল। আওয়ামী লীগ মাত্র ১৪ বছরে মানুষের ও দেশের উন্নয়নে যা করেছে, তা এর আগে কখনো হয়নি।