NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

‘চিফ হিট অফিসারকে কোনো বেতন-ভাতা দেবে না ডিএনসিসি’


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৩৬ এএম

‘চিফ হিট অফিসারকে কোনো বেতন-ভাতা দেবে না ডিএনসিসি’

ঢাকা: যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সদ্য নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন প্রসঙ্গে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘ডিএনসিসিতে এমন কোনো পদও নেই। সে কারণে এখানে সে কোনো অফিস করবে না। তার কোনো বেতন-ভাতাও দেবে না ডিএনসিসি।’ আজ সোমবার (৮ মে) উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে ডিএনসিসি মেয়র’স কাপ টুর্নামেন্ট-২০২৩-এর ভলিবল বিভাগের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘এশিয়ার মধ্যে প্রথমবারের মতো ঢাকা শহরে চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিনকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। তবে এই নিয়োগ বিষয়টা সিটি করপোরেশনের পক্ষ থেকে নয়, এই পদের জন্য সিটি করপোরেশনে কোনো চেয়ার বা পোস্ট নেই। তার যা যা দরকার সবই দেবে আর্শট-রক ফেলার ফাউন্ডেশন। তারা এখন পর্যন্ত সারা বিশ্বে সাতজন নারীকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘বুশরা আফরিন আমার মেয়ে। সে নিজের যোগ্যতায় এখানে এসেছে। সিটি করপোরেশনে থেকে সে কোনো সুবিধা নেয়নি, পাবেও না। বুশরা সম্পূর্ণ নিজ যোগ্যতায় চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে। সে কার মেয়ে সেটা মুখ্য বিষয় নয়, পুরো এশিয়ার মধ্যে একজন নারী চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে সে, এটা আসলেই গর্বের বিষয়।’