NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ইসলামাবাদে গ্রেফতার ইমরান খান


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৪১ এএম

ইসলামাবাদে গ্রেফতার ইমরান খান

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে তাকে গ্রেফতার করে রেঞ্জার্স। এই খবর দিয়েছে দেশটির গণমাধ্যম ডন ও জিও নিউজ।

একটি শুনানিতে অংশ নেওয়ার জন্য আদালতে গিয়েছিলেন ইমরান।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের আইনজীবী ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

এই ঘটনায় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ইসলামাবাদের পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হতে বলেছেন। 

প্রধান বিচারপতি আমের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসলামাবাদের পুলিশ প্রধান আদালতে হাজির না হন। তবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তলব করবেন। তিনি বলেছেন, ‘আদালতে আসুন এবং বলুন কেন ইমরান খানকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে।’

সূত্র: ডনজিও