NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বহু হিট সিনেমার এই নায়িকা নিজেকে আড়াল করেন যে কারণে


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ১০:৫১ এএম

বহু হিট সিনেমার এই নায়িকা নিজেকে আড়াল করেন যে কারণে

আমির খানের বিপরীতে ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন আয়েশা জুলকা। কিন্তু হঠাৎ করেই হারিয়ে যান তিনি। 

১৯৯৮ সালের পর থেকে তার সিনেমার সংখ্যা কমতে থাকে। ঠিক কী হয়েছিল সে সময়? তা নিয়ে একেকজন একেক কথা বলেন। আয়েশা জুলকা নিজেই সম্প্রতি কথা বলেছেন বিষয়টা নিয়ে।  

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বলিউড থেকে সরে দাঁড়ানোটা তার সুচিন্তিত সিদ্ধান্ত ছিল। অভিনেত্রী বলেন, কোনো প্রজেক্টের অংশ হিসেবে আমি সেখানে কোনো অবদান রাখতে পারছি কি না, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা তখনই একমাত্র সম্ভব, যদি আমাকে অভিনয়ের সুযোগ দেওয়া হয়।  তা হলে কি এক সময় তাকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল? 

আয়েশা উত্তর দেন একটু অন্য ভাবে। ‘খিলাড়ি’ সিনেমার অভিনেত্রী বলেন, আমাকে কোনো প্রজেক্টে গুরুত্বহীন করে রাখলে আমি তার অংশ হতে চাই না। 

এই কারণেই একটা সময়ে নিজেকে সরিয়ে নেন আয়েশা। তিনি বলেন, প্রত্যেক অভিনেত্রীই উন্নতি করতে চান। তিনি শুধুমাত্র ‘গ্ল্যাম গার্ল’ হিসেবে নয়, বরং অভিনয়ের নিক্তিতে পরিচিত হতে চান। আমিও কেরিয়ারের শুরুতে সেটাই চেয়েছিলাম। তবে কারও প্রতি আয়েশার কোনো ক্ষোভ নেই। 

তিনি বলেন, যে রকম প্রস্তাব এসেছে, তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে সেই চরিত্রগুলো প্রায় একই রকম ছিল। যে ধরনের সিনেমা করছিলাম, সেগুলো আর আমাকে আনন্দ দিতে পারছিল না। অভিনয় থেকে বিরতি নিয়ে নিজের এনার্জি অন্য কোথাও ব্যয় করাটাই তখন আমার কাছে বুদ্ধিমানের কাজ মনে হয়েছিল।