NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার তারিখ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:০৬ এএম

স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার তারিখ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সব লিখিত পরীক্ষা শেষ হলেই ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর তারিখ নির্ধারণ করা হবে।

আজ সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সরকারি টিচার্স কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, সব লিখিত পরীক্ষা যেদিন শেষ হবে অর্থাৎ ২৩ মে। এরপর যে পরীক্ষাগুলো স্থগিত আছে সেগুলোর সময় তারিখ জানিয়ে দেওয়া হবে। 

দেশের সব কটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় গতকাল। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও যশোর শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৫ মের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। কিন্তু ১৫ মের পরীক্ষার প্রশ্নপত্র সব বোর্ডে অভিন্ন হওয়ায় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে।