NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইমরান খানের জামিনের মেয়াদ আরও বাড়ল


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০৬:০১ এএম

ইমরান খানের জামিনের মেয়াদ আরও বাড়ল

আর্ন্তজাতিক ডেস্ক: আগামী ৩১ মে পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (টিপিআই) প্রধান ইমরান খানের। বুধবার তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে, এক কর্মকর্তা ঘোষণা করেন, ইমরান খানের গ্রেপ্তার ঘিরে সহিংস বিক্ষোভে জড়িতদের বিচার সামরিক আদালতে হবে। গত ৯ মে ইমরান খানকে গ্রেফতার করার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভে অন্তত আটজনের প্রাণহানি হয়। পরে গত শুক্রবার ইসলামাবাদের হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন। এই জামিনের মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল। তবে ইমরান খানের বিরুদ্ধে করা মামলার বিস্তারিত প্রস্তুতির জন্য আরও সময় চেয়ে আবেদন করার পর আদালত জামিনের মেয়াদ বাড়িয়ে দেন বলে জানিয়েছেন ইমরান খানের আইনজীবী।

এদিকে, পাকিস্তানি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল ও সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত একটি ফাইল তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সম্প্রতি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর জামিনে মুক্তি দেন প্রধান বিচারপতি।

 

ন্যাশনাল অ্যাসেম্বলিতে যে প্রস্তাব অনুমোদিত হয়েছে, সেই প্রস্তাব অনুসারে প্রধান বিচারপতি এবং অন্যান্য সমমনা বিচারপতির কথিত অসদাচরণের বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে জানাতে অভিযোগ প্রস্তুত এবং তা দায়ের করার ক্ষেত্রে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হবে। এই প্রস্তাব এমন সময় পাস হলো যখন সম্প্রতি ইমরান খান একটি মামলায় গ্রেফতার হওয়ার পর তাকে জামিনে মুক্তি দেওয়া নিয়ে ক্ষমতাসীন জোটের অসন্তোষ বিরাজ করছে।