NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

স্ত্রীকে নির্যাতন মামলায় আল আমিনের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৮ পিএম

স্ত্রীকে নির্যাতন মামলায় আল আমিনের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

স্পোর্টস ডেস্ক:  যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগে ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আদালত আগামী ১ জুন নতুন তারিখ ধার্য করেছেন।

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। 

এদিন আল আমিন আদালতে হাজিরা দিলেও মামলার বাদী স্ত্রী ইসরাত জাহান দ্বিতীয় বারের মতো সাক্ষ্য দিতে আদালতে আসেননি। তাই আদালত আগামী ১ জুন সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

 

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর নির্যাতন ও মারধরের অভিযোগ এনে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান একটি লিখিত অভিযোগ করেন। পরের দিন তদন্ত ও যাচাই-বাছাই শেষে মিরপুর মডেল থানা পুলিশ ইসরাত জাহানের অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে।

মামলায় আল আমিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, সে তার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধর করেছেন। এছাড়া বাচ্চাসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। মামলাটিতে স্থায়ী জামিনে রয়েছেন আল আমিন।